সেমিকন্ডাক্টর খাতে চীনের দ্রুত অগ্রগতি, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যে নতুন চ্যালেঞ্জ
বেইজিং/ওয়াশিংটন: বিশ্বের অন্যতম কৌশলগত প্রযুক্তি খাত সেমিকন্ডাক্টর শিল্পে চীনের দ্রুত অগ্রগতি বৈশ্বিক প্রযুক্তি ভারসাম্যে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। উন্নত চিপ উৎপাদন প্রযুক্তিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রাধান্য থাকলেও , সাম্প্রতিক সময়ে চীনের ধারাবাহিক সাফল্য এই খাতে নতুন প্রতিযোগিতার আবহ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তির নকশা , উৎপাদন সরঞ্জাম এবং উন্নত চিপ তৈরির সক্ষমতা মূলত যুক্তরাষ্ট্র , ইউরোপ , তাইওয়ান , দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলোর নিয়ন্ত্রণে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন নিজস্ব প্রযুক্তি উন্নয়ন , গবেষণা এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে , যুক্তরাষ্ট্রের আরোপিত একাধিক প্রযুক্তি নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের এই অগ্রগতি দেশটির দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে , চীন প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইমার্শন ডিপ আল্ট্রাভায়োলেট ( DUV) লিথোগ্রাফি মেশিন ব...