সামাজিক যোগাযোগমাধ্যমে কোন তথ্যগুলো প্রকাশ না করাই নিরাপদ?
প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম এখন ব্যক্তিগত যোগাযোগ, পেশাগত নেটওয়ার্কিং ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে অনলাইনে প্রকাশ করা একটি সাধারণ তথ্যও কখনো কখনো ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একটি পোস্টে থাকা তথ্য হয়তো আলাদাভাবে ক্ষতিকর মনে নাও হতে পারে। কিন্তু বিভিন্ন পোস্ট, ছবি ও মন্তব্য থেকে পাওয়া তথ্য একত্র করলে কারও পরিচয়, অবস্থান, দৈনন্দিন রুটিন কিংবা আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি করা সম্ভব। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রকাশ করার আগে শুধু ‘কী পোস্ট করছি’ নয়, কে এটি দেখতে পারবে এবং তথ্যটি অন্য কেউ কীভাবে ব্যবহার করতে পারে —সেটিও বিবেচনা করা জরুরি। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ছবি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন সনদ বা অন্য কোনো সরকারি পরিচয়পত্রের ছবি প্রকাশ্যে পোস্ট করা থেকে বিরত থাকা উচিত। এসব নথিতে সাধারণত নাম, জন্মতারিখ, পরিচয় নম্বরসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থাকে। নতুন পাসপোর্ট হাতে পাওয়ার আনন্দে কিংবা পরিচয়পত্র পাওয়ার পর অনেকে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। কিন্তু সেই ছবির তথ্য কপি, সংরক্ষ...