হজ নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে
ঢাকা:
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বুধবার এ নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা আগামী শুক্রবার ও শনিবার খোলা রেখে হজযাত্রীদের কাছ থেকে নিবন্ধনের অর্থ গ্রহণ করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, নির্ধারিত ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী অর্থ জমা দিতে ব্যাংকে উপস্থিত হলে তাকে নির্ধারিত সেবা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হজযাত্রী ব্যাংকে যতক্ষণ অবস্থান করবেন, ততক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হজ নিবন্ধন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের চিঠির ভিত্তিতেই কেন্দ্রীয় ব্যাংক বিশেষ এই ব্যাংকিং কার্যক্রমের নির্দেশ দিয়েছে।

Comments
Post a Comment